বিমানবালার কাছ থেকে ২০ লাখ টাকার সোনার বার উদ্ধার
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৩, ২১:৪৪
কাস্টমস কর্মকর্তারা গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিমানবালার কাছ থেকে ২০ লাখ টাকা মূল্যের সোনার বার উদ্ধার করেছে।
সহকারী কাস্টমস কমিশনার আয়শা আক্তার জানান, দুবাই থেকে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের (বিজি-০২৬) ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। নিয়মিত তল্লাশির সময় এয়ারক্রাফটের বিমানবালা সাদিয়া আফরোজ কুমুর লাগেজ থেকে অবৈধ সোনার বারগুলো জব্দ করা হয়।
এক প্রশ্নের জবাবে কাস্টমস কর্মকর্তা জানান, অনুমোদিত পরিমাণের চেয়ে অতিরিক্ত সোনা আনায় এগুলো জব্দ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট বিমানবালাকে ছেড়ে দেয়া হয় এবং এ ব্যাপারে কোন মামলা দায়ের হয়নি।