ঈদের ছুটিতে এ্যাপোলো হাসপাতাল খোলা থাকবে
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৩, ২১:৪৪
এ্যাপোলো হসপিটালস ঢাকা আগামী ৮, ৯, ১০ ও ১১ আগস্ট ঈদের ছুটিতে রোগীর সেবায় স্বাভাবিক কার্যক্রম চালু রাখবে। ইমার্জেন্সি রোগীদের চিকিত্সা সেবা প্রদানের জন্য পোস্ট গ্রাজুয়েট ডাক্তারের তত্ত্বাবধানে ২৪ ঘন্টা খোলা থাকবে ইমার্জেন্সি বিভাগ এবং প্রয়োজনে উপস্থিত থাকবেন অন কল কনসালটেন্ট। চালু থাকবে এ্যাম্বুলেন্স সার্ভিস, রেডিওলজি ও ল্যাব মেডিসিন বিভাগ। বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার ডা. শাগুফা আনোয়ার জানান, এ্যাপোলো হসপিটালস ঈদের ছুটিতে সার্বক্ষণিক স্বাভাবিক রোগীর চিকিত্সা সেবা অব্যাহত রাখবে। -প্রেস বিজ্ঞপ্তি