থাইল্যান্ডে বার্সা
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৩, ২২:১১
স্প্যানিশ জায়ান্ট ফুটবল ক্লাব বার্সেলোনা গতকাল মঙ্গলবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছেছে। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে আজ তারা থাইল্যান্ড জাতীয় ফুটবল দলের মুখোমুখি হবে। এরপর মালয়শিয়ার কুয়ালালামপুরে সেখানকার নির্বাচিত একাদশের বিপক্ষেও খেলবে কাতালানরা।