প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

গত রবিবার দৈনিক ইত্তেফাকে প্রকাশিত ‘ফরমালিন সব সেমাইয়ে’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে ড্যানিশ ফুডস্ লিমিটেড। প্রতিষ্ঠানটির জিএম (মার্কেটিং) কাজী মো. আবুল হাছান স্বাক্ষরিত এক প্রতিবাদপত্রে বলা হয়েছে, ড্যানিশ সেমাই অত্যন্ত উন্নত কাঁচামাল ও স্বাস্থ্যসম্মত ভাবে উত্পাদন করা হয়। উত্পাদন পর্যায়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে যথাযথ মান নিয়ন্ত্রণ করা হয়। ফলে ড্যানিশে ফরমালিন ব্যবহারের কোন সুযোগ নেই। আর সেমাইয়ে ফরমালিন ব্যবহারের কোন আবশ্যকতা নেই। পবা’র এক রিপোর্টের ভিত্তিতে বার্তা সংস্থা বিডিনিউজ একটি সংবাদ প্রচার করে। দৈনিক ইত্তেফাকে বিডিনিউজের বরাত দিয়ে সংবাদটি প্রচার করা হয়েছে।