কাউখালী বিএনপির ইফতার মাহফিল

কাউখালী বিএনপির উদ্যোগে কাউখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গত ৪ আগস্ট ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সিনিঃ সহ-সভাপতি মোসারেফ হোসেন শুক্কুর-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবির। আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মিয়া, বিএনপি নেতা ইউ,পি চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, যুবদলের যুগ্ম-আহবায়ক বদরুদ্দোজা মিয়া, জিয়াউল হাসান নিক্রসন, গিয়াস উদ্দিন আলি, মন্জুরুল কবির পেয়ারু, রাজিউল করিম খসরু, ছাত্রদল নেতা লিয়াকত হোসেন, রফিকুল ইসলাম রফিক, জাহিদুর রহমান ফিরোজ, কৃষকদল নেতা শাহ-আলম মাষ্টার, মোঃ ফারুক হোসেন, শ্রমিকদল নেতা মীর মনির হোসেন মিরাজ প্রমুখ।