অনূর্ধ্ব ১৯ দলের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৩, ২২:১৩
বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে অনূর্ধ্ব ১৯ দলের প্রথম ম্যাচ। এর আগে প্রথম অনুশীলন ম্যাচে দারুণ এক জয় দিয়ে ইংল্যান্ড সফর শুরু করে তারা।
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দল। ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় ইনিংস গড়তে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ৪২ ওভার ১ বলে অল আউট হওয়ার আগে মাত্র ১৪৫ রান করে তারা। নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ৩০ ও রিফাত প্রধান ২০ রান করেন।
পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নেন হোসেন তালাত ও মোহাম্মদ আফতাব। জবাবে স্বস্তিতে থাকতে পারেনি পাকিস্তানও। দ্রুতই চারটি উইকেট হারিয়ে ফেলে তারা। শেষ পর্যন্ত ১৭ ওভারে ৩৮ রান তোলার পর বৃষ্টি নামে। বাংলাদেশের রিফাত প্রধান ও অধিনায়ক মেহেদি হাসান দুটি করে উইকেট নেন।