হিরোশিমা দিবস উপলক্ষে বরিশালে আলোচনা
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৩, ২২:১৩
৬ আগস্ট ‘হিরোশিমা দিবস’ উপলক্ষে বরিশালে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর বগুড়া রোডস্থ ‘বিজ্ঞান আন্দোলন মঞ্চ’ সংগঠন কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা সংগঠক প্রকৌশলী শতদ্রু বিপাশা বিশ্বাস।
‘বিজ্ঞান আন্দোলন মঞ্চ’ জেলা শাখা আয়োজিত সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন রিয়াজুল হক সুমন। বক্তৃতা করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সমন্বয়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন, অমৃত লাল দে কলেজের প্রভাষক দুলাল মজুমদার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শেবাচিম শাখার আহ্বায়ক মনিষা চক্রবর্তী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনিক, শেরেই বাংলা চিকিত্সা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের সংগঠক ফাবিহা আলম অন্তু, প্রীতম চীেধুরী, মিরাজ হোসেন আকাশ ও নিলয় বর্ধন। সভা শেষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। পরে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।