মোহাম্মদপুরে আদর্শ ইসলামী মিশন মহিলা মাদ্রাসায় শতভাগ পাস

রাজধানীর লালমাটিয়া মোহাম্মদপুরস্থ আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল এমএ মাদ্রাসায় ২০১৩ সালে মাদ্রাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এখানকার শিক্ষার্থীরা জিপিএ-৫সহ এ এবং এ মাইনাস পেয়েছে। এই ফলাফলের পিছনে জৈনপুরী দরবার শরীফ ও কামিল মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব কেবলা, ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব রওশন আরা নূরী, হেড মোহাদ্দেস মাওলানা সাইয়েদা আয়শা মাহবুব ও হোস্টেল সুপার মাওলানা সাইয়েদা বিলকিস আরা বেগমের ভূমিকা রয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি