আজকের রাশিফল
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৩, ১৯:৪৩
আজ ২৪ শ্রাবণ, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৯ রমজান, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.৪২ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৪১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও রবি। আপনার শুভসংখ্যা ১ ও ৮। শুভবার শনি ও রবিবার। শুভরত্ন নীলা ও রুবী।
প্রকৃতিগতভাবে আপনি ঃ আপনি রিজার্ভ ও দৃঢ় ইচ্ছাশক্তির অধিকারী। আপনি উচ্চাভিলাষী। অন্যের চিন্তা ও পরিকল্পনার সাথে মিল হবে কম। প্রবল আবেগ ও কামনা রয়েছে আপনার। আপনার মধ্যে পরস্পর বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। বস্তুবাদী ও গোঁড়া ধার্মিক দুই-ই হতে পারেন। অন্যরা সাধারণভাবে ভুল বুঝবে। এমনকি উপকার করেও স্বীকৃতি পাওয়া কঠিন হবে। গোপন শত্রুতা অপ্রত্যাশিত বাধা, সংঘাত ও বিপর্যয় সম্পর্কে সতর্ক থাকতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব ঃ বিজ্ঞানী উইলিয়াম বেটসন, জেমস ডিন, কান স্টিডেন, দার্শনিক ডেভিড হাটলি, শিল্পপতি এ মঞ্জুর মোর্শেদ খান, নাজমা চৌধুরী, ড. বি ডি রমন।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ কোনো ধরনের ইন্টারভিউ বা বিশেষ পরীক্ষায় সাফল্য আসতে পারে। পদস্থ ও প্রভাবশালী ব্যক্তিদের কাজের চাপ বৃদ্ধি পাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। অকারণ ব্যয় পরিহার করুন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। রোমান্টিক যোগাযোগ শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ নতুন ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পেতে পারেন। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে ভালো করবেন। অংশীদারি ব্যবসায় সতর্ক থাকার চেষ্টা করুন। কাজে কর্মে কোনো মহিলার সহযোগিতা পেতে পারেন। যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। ব্যয় আধিক্যের জন্য পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। আইনজীবীদের জন্য দিনটি শুভ। পেশাগত সাফল্য লাভের সম্ভাবনা আছে। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। কোনো ধরনের দুর্ঘটনায় পতিত হওয়ার আশংকা উড়িয়ে দেয়া যায় না।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ বিবাহিত কন্যার ব্যাপারে চিন্তিত হতে পারেন। আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন। বুদ্ধিবীজীদের জন্য দিনটি শুভ। কোনো সুযোগ হাতে আসতে পারে। আর্থিক পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। সন্তানের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। মন ভালা থাকবে না। কর্মস্থলে সতর্কতা অবলম্বন করুন। কর্তৃপক্ষের সাথে বিরোধে না জড়ালেই ভালো করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ শরীর খুব একটা ভালো যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। কর্মস্থলে অনভিপ্রেত কিছু ঘটনার আশংকা আছে। নতুন কোনো জায়গায় বদলি হতে পারেন। পুরোনো কোনো বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে। প্রবাসীদের জন্য দিনটি শুভ ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। চাকরিজীবীদের নিজের কর্তব্য সম্পর্কে সজাগ থাকতে পারে। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। মিথ্যা বদনাম সম্পর্কে সাবধান থাকলে ভালো করবেন। কোনো বন্ধুদ্বারা উপকৃত হতে পারেন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। বিলাস দ্রব্য কেনাকাটা হতে পারে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। কারো প্ররোচনায় বিভ্রান্ত না হলেই ভালো করবেন। ব্যবসায়িক লেনদেন ও বিনিয়োগে সতর্ক থাকুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ কাজের চাপ বৃদ্ধি পাবে। রাজনীতিবিদদের জনসংযোগে সাফল্য আসতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হওয়ার আশংকা আছে। কোনো সূত্র হতে অর্থাগম হতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিঞ্চিত মতানৈক্য দেখা দিতে পারে। অপ্রত্যাশিত কোনো সংবাদ পেতে পারেন ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পেতে পারেন। সৃজনশীল কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। লেনদেনে সতর্ক থাকার চেষ্টা করুন। প্রতারিত হওয়ার আশংকা আছে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ফলে কাজকর্মে কিছুটা ভুল-ত্রুটি দেখা দিতে পারে। চঞ্চলতা পরিহার করার চেষ্টা করুন। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ব্যয় বৃদ্ধির যোগ আছে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। কোনো ধরনের চর্মরোগ দেখা দিতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। রোমান্টিক যোগাযোগ শুভ।