ক্যারিয়ার জিজ্ঞাসা
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৩, ১৯:৪৭
প্রশ্ন : আমার বাড়ি পাবনা। আমি বর্তমানে পাবনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজে অর্থনীতি বিষয়ে পড়ালেখা করছি। পড়ালেখার পাশাপাশি আমি অর্থ উপার্জন করতে চাই। বর্তমানে এ ক্ষেত্রে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং বিষয়ে অনেক কথা শুনছি। আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং কী এক? এসব করে কি আসলেই অর্থ উপার্জন করা যায়? করতে চাইলে আমার কী ধরনের প্রশিক্ষণের প্রয়োজন হবে? কোথা থেকে এ প্রশিক্ষণগুলো গ্রহণ করতে পারব?
আশরাফ হোসেন
পাবনা।
উত্তর :যখন একটি প্রতিষ্ঠান তার নিজের কাজটি নিজের নিয়োগকৃত কর্মী দ্বারা না করিয়ে অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে দিয়ে করিয়ে নেয়, তাকেই বলে আউটসোর্সিং। আর নিজের স্বাধীনমতো কোনো প্রতিষ্ঠানের অধীনে না থেকে কাজ করার সুযোগকেই এক কথায় বলে ফ্রিল্যান্সিং। অনলাইনে বিভিন্ন আউটসোর্সিং ওয়েবসাইটে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের প্রয়োজনীয় কাজের জন্য বিজ্ঞপ্তি প্রদান করে। এসব সাইটে আপনার দক্ষতা অনুযায়ী কাজের জন্য আবেদন করলে আপনার কাজের দক্ষতা অনুযায়ী কাজ লাভ করতে পারবেন। ওয়েব ডিজাইন করা ও তৈরি করা, গ্রাফিক্সের কাজ, বিভিন্ন বিষয়ে লেখা, ডাটা এন্ট্রি করা এমন নানা ধরনের কাজ পাওয়া যায় এসব ওয়েবসাইটে। এ রকম কয়েকটি ওয়েবসাইটের মধ্যে রয়েছে www.odesk.com, www.freelancer.com, www.elance.com প্রভৃতি উল্লেখযোগ্য।
প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা? ক্যারিয়ার সংক্রান্ত যেকোনো প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা :বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : career.ittefaq@yahoo.com