ঈদে এবারে ইতিবাচক লড়াইয়ের অপেক্ষায়

এবারের ঈদে তিনটি হাই প্রোফাইল ছবির ভেতর তুমুল লড়াই জমবে। এর ভেতর বাজেটের দিক দিয়ে এগিয়ে আছে অনন্ত পরিচালিত ‘নিঃস্বার্থ ভালোবাসা’। অন্যদিকে শাকিব খানের দুটি ছবি মুক্তি পেয়েছে। এর একটি দীর্ঘদিন পর তিনি অপু বিশ্বাসের সাথে জুটি বেধে কাজ করছেন ‘মাই নেম ইজ খান’ ছবিটি। আরেকটি অর্বাচীন এক অভিনেত্রী মাহির সাথে নতুন একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন তিনি। পিএ কাজল পরিচালিত এই ছবির নাম ‘ভালোবাসা আজকাল’। তবে অনেকদিন পর মূল ধারার চলচ্চিত্রে একটি ইতিবাচক প্রতিযোগিতা শুরু হবে বলে এটাই সকলে মনে করছেন। তবে ছবির মান, প্রচারণা ও হল বুকিং বিচারে মূল প্রতিদ্বন্দ্বিতা মূলত ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ও ‘মাই নেম ইজ খান’-এর ভেতরেই হবে। প্রায় সমান প্রতিযোগিতার এই আসরে আবারও চলচ্চিত্রের নতুন জোয়ার আসবে এটাই সকলে প্রত্যাশা করছে। অন্যদিকে চলচ্চিত্রে এই মন্দা হাওয়া বদলে আবারও চলচ্চিত্রে দর্শকদের পূর্ণজোয়ার আসবে এবারের ঈদে এটাই সকলের টার্গেট।