ফড়িং
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৩, ১৯:৫১
ঈদের দিন রাত ১১টা ৫০ মিনিটে ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় বাংলাভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘ফড়িং’। এর কাহিনীতে দেখা যাবে—বিপদে পড়েছে এক বিমান কোম্পানী, বিমান বালার অভাবে তার বিমান উড়ছে না, আর তারা যাকে বিমান বালা হিসাবে চায় তার পরিবার তাকে বিয়ে না দিয়ে চাকরিতে দেবে না। কে এই বিপদ থেকে উদ্ধার করবে কোম্পানিটিকে, বিয়ে করে কে উদ্ধার করবে মেয়েটিকে। যে এগিয়ে আসে সে ক্যাপ্টেন সাইদ। তবে সেই পড়ে সবচেয়ে বড় বিপদে, তাকে উদ্ধার করবে কে?
এই নাটকে অভিনয় করেছেন—সজল, হাসিন, দিলারা জামান, আল মনসুর, ডা. এজাজ, জিল্লুর রহমান, শাওন আশরাফ, আশরাফ কবির, হাফিজ, রওনক আলম, নূপুর, রিনা রহমান প্রমুখ।