জিয়া বিশ্বদাবায় যাচ্ছেন শুক্রবার

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান জিয়া এবার তার ঈদটা হয় প্লেনে না হয় বিদেশের মাটিতে কাটাবেন। কারণ জিয়া শুক্রবার দেশ ছাড়ছেন বিশ্বদাবায় খেলার জন্য। বিশ্বদাবা অনুষ্ঠিত হবে নরওয়েতে। ট্রামসো শহরে আগামী ১১ ও ১২ আগস্ট জিয়া বিশ্বদাবার প্রথম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার গেরফান্ডের বিরুদ্ধে লড়বেন। সাবেক রাশিয়ান দাবাড়ু বর্তমানে ইসরাইলে বসবাসরত বিশ্বদাবার ১১ নম্বর দাবাড়ু গেলফান্ড। গেলফান্ডের রেটিং-২৭৬৪, জিয়ার রেটিং-২৪৭০।