আতাউল হক মল্লিকের ১২তম মৃত্যুবার্ষিকী কাল

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক আতাউল হক মল্লিকের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। ক্রীড়াঙ্গনের সব্যসাচী এই মানুষটি ২০০১ সালের ৮ আগস্ট ঢাকা এয়ারপোর্ট রোডে এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। একাধারে সাংবাদিক, ধারাভাষ্যকার, আন্তর্জাতিক ফুটবল রেফারি ও ক্রিকেট আম্পায়ার এই ক্রীড়া ব্যক্তিত্বের শূন্যতা আজও আমাদের কাছে অপূর্ণ। পরিবারের পক্ষে মরহুমের ছোট ভাই আমিনুল হক মল্লিক আত্মীয়-স্বজন, বন্ধু-পরিজন ও সকল শুভানুধ্যায়ীদের কাছে আতাউল হক মল্লিকের জন্য দোয়া কামনা করেছেন।—খবর বিজ্ঞপ্তি