সরকার দারিদ্র্য দূরীকরণে বিশেষ ভূমিকা রেখেছে : নানক
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৩, ২১:৪৪
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বর্তমান সরকার দেশে দারিদ্র্য দূরীকরণে বিশেষ ভূমিকা রেখেছে। যে কারণে দেশে দারিদ্র্যের হার হ্রাস পেয়েছে। বুধবার রাজধানীর মোহাম্মদপুর পুরাতন থানা এলাকায় গরীব- দুঃখী মানুষের মাঝে যাকাতের কাপড় বিতরণকালে তিনি এ কথা বলেন।
এ সময় মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি সাদেক খান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। তিনি প্রায় এক হাজার দরিদ্র নারী-পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।