জনগণকে বিভ্রান্ত করতেই বিলবোর্ড

ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দ বলেছেন, পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচনে ভরাডুবির পর সরকার বেসামাল হয়ে জনগণকে বিভ্রান্ত করতে ৬০ কোটি টাকার কমার্শিয়াল বিলবোর্ড স্থাপনের মাধ্যমে নিজেদের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরতে শুরু করেছে। বুধবার পুরনো ঢাকার লালবাগ কার্যালয়ে ইসলামী ঐক্যজোটের নির্বাহী কমিটির সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।