চাটখিলে সহকারী কমিশনার পদ শূন্য

নোয়াখালী জেলার চাটখিল উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) পদটি দীর্ঘ ০১ বছর থেকে শূন্য রয়েছে। এতে করে জায়গা জমি সংক্রান্ত কাজে প্রতিনিয়ত ভূমি অফিসে আসা লোকজন চরম ভোগান্তি পোহাচ্ছেন। জানা গেছে, ২০১২ সালের ০৫ জুলাই এখানে এ পদে কর্মরত অনিন্ধিতা রায় উচ্চ শিক্ষা লাভের জন্য অষ্টেলিয়া যান। এরপর থেকে উপজেলা পরিষদের জন্য গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য রয়েছে। এ পদের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি তার অফিসিয়াল কাজে সব সময় ব্যস্ত থাকতে হয়। তাছাড়া উপজেলা ভূমি অফিসের নিয়ন্ত্রণাধীন পৌরসভা এবং ৯টি ইউনিয়ন ভূমি অফিসগুলো স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হচ্ছে।