জোয়ারে হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৩, ২১:৫০
মঙ্গলবার আমাবশ্যার কারণে অবিরাম বর্ষণ ও জোয়ারের পানিতে দ্বীপ উপজেলা হাতিয়ার হরনি, চানন্দি, সুখচর, নলচিরা, তমরদ্দি ও নিঝুমদ্বীপ ইউনিয়নের নিম্নাঞ্চল ৩/৪ ফুট পানিতে প্লাবিত হয়েছে। সাগর উত্তাল থাকায় প্রচণ্ড জোয়ারে সুখচর ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে।
এছাড়া ক্ষেতের ফসল ও পুকুরের মাছ ভেসে গেছে। এলাকার হাজার হাজার লোক পানি বন্দি হয়ে পড়েছে। এছাড়া অবিরাম বর্ষণে হরনি, চানন্দী ইউনিয়নের কেরিংচর, নলেরচর, পাতারচর, নলচিরা ইউনিয়নের ফরাজি গ্রাম, তমরদ্দি ইউনিয়নের কোরালিয়া, আঠারবেকি গ্রামও নিঝুমদ্বীপ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার আউশ ধান ও ক্ষেতের অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।