বিকাশের মাধ্যমে প্রতারণা করে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় মো. মহাসিন মিয়া (৫০) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ডোলজানি বাজার থেকে ওই প্রতারককে গ্রেফতার করে গোপালগঞ্জ পুলিশ।
গ্রেফতারকৃত প্রতারক মো. মহাসিন মিয়া বালিয়াকান্দি থানার ডোলজানি বাজারের মৃত বাদশা মিয়ার ছেলে। প্রতারক মহাসিন বিভিন্ন বিকাশ গ্রাহকের একাউন্ট হ্যাক, বিকাশ কর্মকর্তা সেজে ও পিনকোড চুরি করে প্রতারণা করে আসছিল। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে।