কালকিনিতে স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৩, ২১:৫১
মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ও কয়ারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়েছে। এতে রমজানপুর ইউনিয়নের সভাপতি সোহাগ হাওলাদার, সহ-সভাপতি- আতা আকন, সাধারণ সম্পাদক মোঃ আলামিন বেপারী, সহ-সাধারণ সম্পাদক সাইফুল পাইক, সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন নলি, অর্থ সম্পাদক নিজাম হাওলাদার ও প্রচার সম্পাদক মোঃ রেজাউল সিকদারসহ ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।