আলমডাঙ্গায় গোপন বৈঠক থেকে জামায়াতের ৪৬ নারী আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার হাটবোয়ালিয়া থেকে জামায়াত ইসলামের মহিলা রোকনসহ ৪৬ নারীনেত্রীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জিহাদী বই, টাকা আদায়ের রশিদ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকাল ১০টার দিকে তাদেরকে আটক করে পুলিশ।

স্থানীয়রা জানান, হাটবোয়ালিয়া গ্রামের মৃত ইলিয়াস মিয়ার ছেলে জাহিদুল ইসলাম টিটুর স্ত্রী দিলারা বেগম উপজেলা মহিলা জামায়াতের রোকন। তার বাড়িতে বিপুল সংখ্যক মহিলা গোপন বৈঠকে মিলিত হলে পুলিশ বাড়িটিকে ঘিরে ফেলে।