পর্নো ছবির নায়ক ও সহযোগীর জেল
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৩, ২১:৫৫
স্কুল ছাত্রীকে ব্লাক মেইলিং করে পর্ণো ছবি তৈরির অপরাধে ছবির নায়ক সাজু (২২) ও তার সহযোগী কাইজুল হাসান (২৩) কে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ছবির নায়ক মোনাখালি গ্রামের আখের আলীর ছেলে সাজুকে ১ বছরের জেল এবং তার সহযোগী একই গ্রামে বাবর হোসেনের ছেলে কাইজুল হাসানকে ৩ মাসের জেল দিয়েছে আদালত। কিন্তু নগ্ন ছবি মজুদ ও বাজারজাতকরণের অভিযোগে অভিযুক্ত মোনাখালি বাজারের লিটন কম্পিউটার সেন্টারের মালিককে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, দোকানের মালিক পলাতক রয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোক্তার হোসেন এ কারাদণ্ডাদেশের রায় দেন। গত সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার ওসি রবিউল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দারিয়াপুর উপজেলার মোনাখালি বাজারে অভিযান চালায়। পুলিশ বাজার থেকে সাজু ও কাইজালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতকে সংবাদ দেয়। ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনসম্মুখে আটক দু’জনকে কারাদণ্ডাদেশের রায় দেয়।
উল্লেখ্য, আটক সাজু ও তার সহযোগী কাইজুল দারিয়াপুর বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে সাথে নিয়ে তার অজান্তে নগ্ন ছবি করে বাজারে ছেড়ে দেয়। বেশ কয়েকদিন যাবত্ মোনাখালি বাজারের কম্পিউটার শো-রুম লিটন কম্পিউটার এই সিডির বাজারজাত শুরু করে। মেয়ে পক্ষ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ গত সোমবার তাদের আটক করে।