চট্টগ্রামে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

চট্টগ্রামে ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকার নিজ বাসায় দুর্বৃৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে চিকিত্সাধীন অবস্থায় রিকশাচালক মোহাম্মদ রাজু (২২) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে মারা যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।