হাতিয়ায় সি-ট্রাকের ধাক্কায় ট্রলার ডুবে দুই জেলে নিহত

উপজেলার বয়ারচর চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনার মোহনায় গতকাল বুধবার ভোরে সি-ট্রাকের ধাক্কায় একটি জেলে ট্রলার ডুবে গেছে। এতে রিয়াজ উদ্দিন (৪০) ও শরীফ উদ্দিন (৩৫) নামে দুই জেলে নিহত হয়েছে। নিহতদের বাড়ি রামগতি উপজেলার আলেকজান্ডার এলাকায়। ট্রলারের মোট ৮ জেলের মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পক্ষ থেকে হাতিয়া থানায় কোন মামলা হয়নি বলে পুলিশ জানায়।