৩১ লাখ ডলারের স্বর্ণমুদ্রা

বিশ মার্কিন ডলারের মুদ্রা ৩১ লাখ ডলারে বিক্রি হয়েছে। অনেক পুরনো এসব স্বর্ণের মুদ্রা যুক্তরাষ্ট্রের নেভাদায় এক নিঃসঙ্গ ব্যক্তির মৃত্যুর পর গত গ্রীষ্মে তার বাড়ির গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। গত মঙ্গলবার নিলামে কয়েকটি মুদ্রা ৩১ লাখ ডলারে বিক্রি করা হয়। খবর এপির। নেভাদার কারসন সিটিতে নিঃসঙ্গ দিন কাটাতেন ওয়াল্টার স্যামাস্কো। তার মৃত্যুর পর বাড়ির গ্যারেজে গোলাবারুদের বাক্সে কিছু বিরল ও মূল্যবান দ্রব্য পাওয়া যায়। এর মধ্যে স্বর্ণের মুদ্রা ছিল। তবে এর মধ্যে নকল মুদ্রাও পাওয়া যায়। সিলভার স্টেট কয়েন নামে একটি প্রতিষ্ঠান ছয়টি মুদ্রার মধ্যে তিনটি মুদ্রা ক্রয় করে। ৮৮০ সালের একটি মুদ্রা সর্বোচ্চ ১২ লাখ ডলারে বিক্রি হয়েছে। ওয়াল্টারের সোনা-রুপার অর্ধেক জিনিস গত ফেব্রুয়ারিতে ৩৫ লাখ ডলারে বিক্রি করা হয়। ওয়াল্টার গত বছরের জুনে মারা যাবার পর তার ছোট একটি ঘর থেকে এক ঝাড়ুদার এসব বিরল দ্রব্য পান। এখানে এত মূল্যবান দ্রব্য থাকতে পারে তা প্রতিবেশিরা কল্পনাই করতে পারেনি।