কানাইঘাট সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা

সিলেটের কানাইঘাট সীমান্তে বাংলাদেশি যুবক বেলাল আহমদকে (৩০) গুলি করে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভারতীয় খাসিয়া অথবা ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে বেলালের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার কানাইঘাট থানা পুলিশ বেলালের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।