সীমান্ত চুক্তির ব্যাপারে বিজেপি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করলেন মনমোহন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ আজ বিকালে বিরোধী দল বিজেপি নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশের সাথে সম্পাদিত সীমান্ত চুক্তি সংসদে অনুমোদনের ব্যাপারে তার কার্যালয়ে বৈঠক করেছেন। বৈঠকে রাজ্য সভার বিরোধী দলীয় নেতা অরুন জেটলি, লোক সভার বিরোধী দলীয় নেতা সুষমা সরাজ, বিজেপি নেতা লাল কৃষ্ণ আদভানি উপস্থিত ছিলেন। বৈঠকে সম্পর্কে কোন পক্ষ থেকে সাংবাদিকদের কিছু জানানো হয়নি। তবে একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী মনমোহন সিং সীমান্ত চুক্তি অনুমোদনের সহায়তা করার জন্য বিজেপি নেতাদের আহবান জানান।