এইচএসসি পরীক্ষার ব্যাংকিং ও বীমা

শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। সামনে প্রাক নির্বাচনি পরীক্ষা। তোমাদের সুবিধার্থে ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ের ২য়পত্রের ব্যাংকিং অংশে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক জ্ঞান এবং কেন্দ্রীয় ব্যাংক অধ্যায় থেকে কিছু বহুনির্বাচনি প্রশ্ন তুলে ধরা হলো। তোমরা নিশ্চয়ই জানো বহুনির্বাচনি প্রশ্নে ৩ টি ভাগ রয়েছে। সাধারণ, বহুপদি এবং অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন। সাধারণ বহুনির্বাচনি প্রশ্নের তুলনায় বহুপদি এবং অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন একটু জটিল । তাই এই দুটি ভাগের প্রতি একটু বেশি নজর দিবে। প্রতিটি অধ্যায়ের শেষে বেশ কিছু বহু নির্বাচনি প্রশ্ন দেওয়া রয়েছে। এগুলো দেখার পাশাপাশি প্রতিটি অধ্যায়ের ভিতর থেকে নিজেরা নিজেদের মত করে বহু নির্বাচনি প্রশ্ন তৈরী করে নিতে পার। তবেই ৪০ টি প্রশ্নের উত্তর দেয়া সম্ভব হবে। ১. কোনটি আধুনিক অর্থনীতির জীবনী শক্তি ? ক) ব্যাংক খ) অর্থ গ) মূলধন ঘ) তরল সম্পদ ২. ব্যাংক কোন ধরণের প্রতিষ্ঠান ক) আর্থিক প্রতিষ্ঠান খ) চূড়ান্ত কারবারী প্রতিষ্ঠান গ) শুধুমাত্র বিনিয়োগকারী প্রতিষ্ঠান ঘ) শুধুমাত্র ঋণদারকারী প্রতিষ্ঠান ৩. Banco কোন দেশীয় শব্দ ? ক) জার্মানী খ) ইটালীয়ান গ) ইংরেজী ঘ) অস্ট্রীয় ৪. Banco শব্দের অর্থ ? ক) নদী খ) পাহাড় গ) ছোট টুল ঘ) বক্ররেখা ৫. Bankrupt শব্দের অর্থ কী ? ক) ক্ষেতের আইল খ) তটরেখা গ) দেউলিয়া ঘ) অদৃশ্য হওয়া ৬. One who is unable to pay his debts এর অর্থ কী ? ক) ঋণ পরিশোধে সমর্থ কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান খ) ঋণ পরিশোধে অসমর্থ কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান গ) ঋণ পরিশোধ করে দেওয়া ঘ) ঋণ পরিশোধের ইচ্ছা প্রকাশ ৭. কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কখন ঋণ পরিশোধের সামর্থ হারিয়ে ফেলে ? ক) যখন সম্পদের তুলনায় দায়ের পরিমান বেশী হয় খ) যখন সম্পদের তুলনায় দায়ের পরিমান কম হয় গ) যখন সম্পদ ও দায় সমান হয় ঘ) যখন সম্পদ বেশী এবং দায় কম হয়। ৮. কোনটি ঘোষণার ফলে ব্যক্তি তার কতিপয় নাগরিক অধিকার হারিয়ে ফেলে ? ক) ঋণ গ্রহীতা ঘোষণার ফলে খ) ঋণ দাতা ঘোষণার ফলে গ) দেউলিয়া ঘোষণার ফলে ঘ) দেউলিয়ার মামলা চলাকালে ৯. বিনিময় প্রথার অসুবিধা দূর করার জন্য কোনটির প্রচলন ঘটে ? ক) মুদ্রার খ) ব্যাংকের গ) আর্থিক প্রতিষ্ঠানের ঘ) বাণিজ্যিক প্রতিষ্ঠানের ১০. কোন সভ্যতায় শান্সী ব্যাংকের প্রচলন ঘটে? ক) ব্যাবিলনীয় সভ্যতায় খ) রোমান সভ্যতায় গ) পারস্য সভ্যতায় ঘ) চৈনিক সভ্যতায় উত্তর ১. ক, ২.ক, ৩.খ, ৪.ক, ৫.গ, .খ. ৭.ক, ৮.গ, ৯.ক, ১০.ঘ,