২০১৪ সালের এসএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রস্তুতি
স্নেহাংশু শেখর উপাধ্যক্ষ মাসকট ইনোভেটিভ কলেজ, ঢাকা
প্রকাশ : ১১ আগস্ট ২০১৩, ১৯:৪৩
পরিমাপ (দ্বিতীয় অধ্যায়)
জ্ঞানমূলক প্রশ্নের উত্তর
পরিমাপ : কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে বলা হয় পরিমাপ।
পরিমাপের একক : যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে বলা হয় পরিমাপের একক।
মৌলিক রাশি : যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, যেগুলো অন্য রাশির উপর নির্ভর করে না, বরং অন্যান্য রাশি এদের ওপর নির্ভর করে তাদেরকে মৌলিক রাশি বলা হয়।
লব্ধ রাশি : যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাকে লব্ধ রাশি বলে।
মৌলিক একক: মৌলিক রাশির একককে বলা হয় মৌলিক একক।
লব্ধ একক : যে সকল একক মৌলিক একক থেকে লাভ করা যায় তাদেরকে লব্ধ একক বলে।
এককের আন্তর্জাতিক পদ্ধতি : (SI Units) 1960 সাল থেকে দুনিয়া জোড়া বিভিন্ন রাশি একই রকম একক চালু করার সিদ্ধান্ত হয়। এককের এই পদ্ধতিকে বলা হয় এককের আন্তর্জাতিক পদ্ধতি (International Systems of Units) বা সংক্ষেপে এস.আই (S.I)
1মিটার (দৈর্ঘ্যের একক): ভ্যাকিউয়ামে (বায়ুশূন্য স্থানে) আলো সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম
করে তাকে 1মিটার (m) বলে।
1 কিলোগ্রাম ভরের একক: ফ্রান্সের স্যাভ্রেতে ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েটস এন্ড মেজারস-এ রক্ষিত ব্যাসার্ধ এবং উচ্চতা বিশিষ্ট প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি সিলিন্ডারের ভরকে 1কিলোগ্রাম(Kg) বলে।
১ সেকেন্ড(সময়ের একক): একটি সিজিয়াম -133 পরমাণুর 9192631770 টি স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে ১ সেকেন্ড (S) বলে।
1কেলভিন (তাপমাত্রার একক) : পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রার ভাগকে 1কেলভিন বলে।
অ্যাম্পিয়ার (তড়িত্প্রবাহের একক): ভ্যাকিউয়ামে (বায়ুশূন্য স্থানে) এক মিটার দূরত্বে অবস্থিত অসীম দৈর্ঘ্যের এবং উপেক্ষণীয় প্রস্থচ্ছেদের দুটি সমান্তরাল সরল পরিবাহীর প্রত্যেকটিতে যে পরিমাণ তড়িত্ প্রবাহ চললে পরস্পরের মধ্যে প্রতি মিটার দৈর্ঘ্য 2x10-2 নিউটন বল উত্পন্ন হয় তাকে 1 অ্যাম্পিয়ার(A) বলে।
1 ক্যান্ডেলা (দীপন ক্ষমতার একক): 101325 প্যাসকেল চাপে প্লাটিনামের হিমাঙ্কে(2042K) কোনো বস্তুর পৃষ্ঠের বর্গমিটার পরিমিত ক্ষেত্রফলের পৃষ্ঠের অভিলম্ব বরাবর দীপন ক্ষমতাকে 1 ক্যান্ডেলা (cd)।
1 মোল (পদার্থের পরিমাপের একক): যে পরিমাণ পদার্থ 0.012 কিলোগ্রাম কার্বন-12 এ অবস্থিত পরমাণুর সমান সংখ্যাক প্রাথমিক ইউনিট থাকে (যেমন-পরমাণু, অণু, আয়ন, ইলেকট্রন ইত্যাদি বা ইত্যাদির নির্দিষ্ট কোনো গ্রুপ) তাকে 1 মোল (mol) বলে।
মাত্রা: কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলির সূচককে রাশিটির মাত্রা বলে।
মাত্রা সমীকরণ: যে সমীকরণের সাহায্যে কোনো রাশির মাত্রা প্রকাশ করা হয় তাকে মাত্রা সমীকরণ বলে।
ভার্নিয়ার স্কেল: মূল বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পমািপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট আর একটি স্কেল ব্যবহার করা হয় তার নাম ভার্নিয়ার স্কেল।
ভার্নিয়ার ধ্রুবক: প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক।
পিচ: স্ক্রু-গজের বৃত্তাকার স্কেলটি সম্পূর্ণ একবার ঘুরালে এটি রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে পিচ বলে।
লঘিষ্ঠ গণন: স্ক্রু-গজের বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘুরালে বৃত্তাকার স্কেলটি যতটুকু সরে আসে তাকে বলা হয় স্ক্রু-গজের লঘিষ্ঠ গণন।