প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাংলা

২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতির জন্য আজ বাংলা বিষয়ের অধ্যায়ভিত্তিক শব্দার্থ দেয়া হলো এই দেশ এই মানুষ: ১.সার্থক - সফল ২.সীমান্ত - শেষ প্রান্ত ৩.বৈচিত্র্য- বিভিন্নতা ৪.প্রান্তর - মাঠ ৫.স্বজন - আত্নীয় ৬.সুখ্যাতি - সুনাম ৭.দৈনন্দিন - প্রতিদিন ফেব্রুয়ারির গান: ১.বাহার - সৌন্দর্য ২.মুগ্ধ - আনন্দিত ৩.স্রোতস্বিনী - নদী ৪.সমুদ্দুর - সমুদ্র ৫.ঊর্মিমালা- ঢেউগুলো সুন্দরবনের প্রাণী: ১.দক্ষ - নিপুণ ২.যথেষ্ট - প্রচুর ৩.রয়্যাল - রাজকীয় ৪.বিমর্ষ - দুঃখিত সংকল্প: ১.সংকল্প - প্রতিজ্ঞা ২.বদ্ধ - বন্ধ হাতি আর শেয়ালের গল্প ১.তিরিক্ষি- খারাপ মেজাজ। ২.মেদিনী - ভূপৃষ্ঠ ৩.শঙ্কিত - ভীত ৪.নিশিরাত- গভীর রাত। বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ: ১.অনুরাগ- স্নেহ,আদর ২.অন্তরীক্ষে- আকাশ ৩.নিথর - স্থির, শান্ত ৪.টহল- পাহারা দেওয়া বই: ১.প্রদীপ - বাতি, দীপ ২.স্বপ্ন - স্বপন ৩.ভিন্ন - আলাদা ৪.বন্ধ - আটক, অচল শখের মৃিশল্প: ১.শখ - রুচি, মনের ইচ্ছা। ২.নকশা - রেখা দিয়ে আঁকা ছবি। স্বদেশ: ১.টুকটুক - গাঢ়,সুন্দর ২.পাখপাখালি - নানা ধরনের পাখি ৩.কড়ি - এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক। কাঁকনমালা আর কাঞ্চনমালা: ১.আকুল- চঞ্চল,অস্থির ২.দম্ভ - অহংকার ৩.রক্ষী - প্রহরী, সেনা ৪.কাঁকন - হাতে পরার গয়না ৫.ফুরসত - অবসর ৬.ঘোর - অত্যন্ত ৭.জেরবার - অস্থির। অবাক জলপান: ১.আকাঙ্ক্ষা - আগ্রহ, ইচ্ছা ২.তেষ্টা- পিপাসা,তৃষ্ণা ৩.বরকন্দাজ- পাহারাদার ৪.গেরস্ত - গৃহস্ত। ঘাসফুল: ১.কিরণ - আলো ২.ধরা - পৃথিবী দেখে এলাম নায়গ্রা: ১.গহ্বর - গর্ত ২.পতন - নিচে পড়া দুই তীরে: ১.নির্জন - জনশূণ্য স্থান ২.তট - নদীর তীর ৩.ডিঙি- এক ধরনের নৌকা ৪.বেণুবন- বাঁশ বাগান ৫.নিরবধি - অনবরত ৬.আচ্ছাদন - ঢাকনি। ভাবুক ছেলেটি: ১.বিলেত - ইংল্যান্ড ২.উত্তরকালে - ভবিষ্যত্কালে ৩.পর্যবেক্ষণ - কোন কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা। প্রার্থনা: ১.মহান- শ্রেষ্ঠ, মহত্, উদার ২.ভূলোক - পৃথিবী ৩.পরিতাপ- দুঃখ, খেদ ৪.পন্থা - পথ ৫.পূণ্য - ভালো কাজ ৬.যাচি - প্রার্থনা করি ৭.অনন্ত - অশেষ, যার শেষ নেই। স্মরণীয় যাঁরা চিরদিন: ১.বরেণ্য - মান্য ২.যশস্বী - বিখ্যাত ৩.মনস্বী - উদারমনা ৪.অসাধু - অসত্ ৫.পাষণ্ড - নির্দয় ৬.দেশদ্রোহী- দেশের শত্রু ৭.অবরুদ্ধ - বন্দী ৮.অবধারিত- অনিবার্য মাটির নিচে যে শহর: ১.জনপদ - লোকালয় ২.নিদর্শন- প্রমাণ,চিহ্ন ৩.প্রাচীনতম - বহুকাল আগের কিছু ৪.অভিভূত - ভাবাবিষ্ট হিমালয়ের শীর্ষে বাংলাদেশের পতাকা: ১.উদ্দীপ্ত - উজ্জীবিত ২.অভিযাত্রিক - যে অভিযান করে ৩.মাহেন্দ্রক্ষণ - বিশেষ গুরুত্বপূর্ণ মুহূর্ত ৪.এভারেস্ট - হিমালয় পর্বতের সর্বোচ্চ চূড়া ৫. সাঙ্গ - শেষ ৬.ধাতস্ত হওয়া - স্থির ৭.শেরপা - নেপালের অধিবাসী ৮.ওয়াকিটকি- একধরনের বৈদ্যুতিক বেতারযন্ত্র