আইসক্রিম

ঈদের বিশেষ নাটক ‘আইসক্রিম’ প্রচার হবে আজ রাত ১০টা ৪৫ মিনিটে চ্যানেল টোয়েন্টিফোরে। এতে অভিনয় করেছেন—আলী যাকের, শতাব্দী ওয়াদুদ, শান সিদ্দিকী শানসহ আরও অনেকে। এটি প্রযোজনা করেছে টম ক্রিয়েশন। নাটকের কাহিনীতে দেখা যাবে—কাব্য। সে তারকল্পনার জগত্ নিয়েই মূলত সময় পার করে। এই কল্পনার জগতের বাইরে তার আরেক জগত্ হলো তার প্রিয় আইসক্রিম, আইসক্রিমের গাড়ি এবং সবচেয়ে প্রিয় আইসক্রিম দাদু। আইসক্রিম দাদুর সাথে তার সম্পর্ক যেন অনেকটাই আত্মিক। আইসক্রিম দাদুও কাব্যকে তার আপন নাতির মতো দেখে। কিন্তু দুজনের এই সম্পর্ক কাব্য রমার কাছে প্রশ্রয় পেলেও বাবার কাছে পায় না।