না, ভালোবাসিনি

পপি একজন সংবাদ কর্মী। আর চঞ্চল একজন আন্ডার গ্রাউন্ডের সন্ত্রাসী। ঘটনাক্রমে একাধিকবার সোহানার সাথে দেখা হয় রুস্তমের। কখনও রিপোর্ট করার জন্য আবার কখনও ঘটনাচক্রেই। যেকোনো কারণেই হোক রুস্তমের জন্য সোহানার অনেক বড় ক্ষতি হয়ে যায়। রুস্তম নিজের অনিচ্ছায় একটা মেয়ের জীবন এভাবে ধ্বংস করার জন্য অনুতপ্ত হয়। সে যোগাযোগ করে সোহানার সাথে। একটা সময় তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয়, সময়ের স্রোতে তা ভালোবাসার সম্পর্কে পরিণত হয়। এ খবর পৌঁছে যায় গোয়েন্দাদের কানে। তারা খুঁজতে থাকে সোহানাকে কিন্তু কোথাও সোহানাকে পাওয়া যায় না। এরপরই শুরু হয় আসল গল্প। চ্যানেল :বাংলাভিশন (টেলিফিল্ম) প্রচার সময় :আজ বেলা ২টা ১০ মিনিট অভিনয় :পপি, চঞ্চল চৌধুরী, লুত্ফর রহমান জর্জ, অশোক ব্যাপারি প্রমুখ