ভুল ঠিকানায় যাত্রা

শহরের শীর্ষ সন্ত্রাসী শিমুল। অনেকদিন ধরেই পুলিশ ওর পিছু লেগে আছে। শেষ পর্যন্ত এসিপি শাহেদ আহমেদ ওর খোঁজ পেয়ে একটি বিশেষ বাড়ি ঘেরাও করে। কিন্তু সেখান থেকে পালিয়ে যায় শিমুল। পুলিশ ওর পিছু ধাওয়া করে। শিমুল শহর ছেড়ে গ্রামের এক বাড়িতে গিয়ে উঠে। এ বাড়ির ছেলে হিমেল ওরই সাথে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে গিয়ে পুলিশের গুলি খেয়ে মরেছিল বছর খানেক আগে। এখন এ বাড়িতে থাকে ওর বাবা-মা ও কম বয়সী বিধবা স্ত্রী মিলা। প্রথম থেকেই মিলার শিমুলের প্রতি আগ্রহ থাকে। চ্যানেল :এটিএন বাংলা ঈদ ধারাবাহিক নাটক প্রচার সময় :প্রতিদিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিট অভিনয় :সজল, শাহেদ, রুমানা, শখ, মেহজাবীন, সাবাবা মোহন প্রমুখ