সিংনা কুমারী বিলে নৌকাবাইচ অনুষ্ঠিত
প্রকাশ : ১১ আগস্ট ২০১৩, ২১:২৭
টাংগাইল জেলার কালিহাতী উপজেলার সিংনায় ওয়ালটন ও কিউট’র পৃষ্ঠপোষকতায়, রোইং ফেডারেশনের সহযোগিতায় এবং সিংনা সমাজকল্যাণ যুব সংঘের আয়োজনে গতকাল সিংনা কুমারী বিলে ওয়ালটন কিউট নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ৫০ মাল্লা কোষা নৌকা গ্রুপের কালিহাতীর আমীর হোসেনের দল, ঘাটাইলের ফজলুল হক বীরপ্রতীকের দল রানার্সআপ, কালিহাতীর আব্দুল করিমের দল তৃতীয় হয়েছে। ২৫ মাল্লা কোষা নৌকা গ্রুপের কালিহাতীর জুরানের দল চ্যাম্পিয়ন, সখিপুরের সাদেকের দল রানার্সআপ, কালিহাতীর ইব্রাহীমের দল তৃতীয় স্থান এবং সাত মাল্লা (পুরুষ) গ্রুপের কালিহাতীর আকাশের দল চ্যাম্পিয়ন, কালিহাতীর জুলহাসের দল রানার্সআপ, কালিহাতীর কাশেমের দল তৃতীয় স্থান ও সাত মাল্লা (মহিলা) গ্রুপের কালিহাতীর কল্পনার দল চ্যাম্পিয়ন, কালিহাতীর সেলিনার দল রানার্সআপ, কালিহাতীর ঝর্ণার দল তৃতীয় হয়েছে। কালিহাতী উপজেলার চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটনের অতিরিক্ত পরিচালক এফ.এম. ইকবাল-বিন-আনোয়ার ডন, জেলা প্রশাসক পত্মী শামীম আরা, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিযোগিতার আহবায়ক মীর কায়ছার সাদিক সজীব।