নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াবে ৩১ আগস্ট

নেপালে সাফ চ্যাম্পিয়নশিপের সময় একদিন এগিয়ে আনা হয়েছে। ১ সেপ্টম্বর শুরু হওয়ার কথা ছিল সাফ। কিন্তু সেটাকে একদিন এগিয়ে এনে ৩১ আগষ্ট শুরু হবে খেলা। শুধু সময়ই পরিবর্তন হয়নি ভেন্যুও পরিবর্তন হয়েছে সাফের। ঘোষিত ফিকশ্চার অনুসারে সব কয়টি ম্যাচ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে খেলা হওয়ার কথা ছিল। কিন্তু নতুন ফিকশ্চার অনুসারে দশরথ স্টেডিয়াম সহ দু’টি মাঠে খেলা হবে। ফাইনাল সহ পনেরটি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে আর্মি গ্রাউন্ডে। এর মধ্যে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ দু’টি আর্মি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। অথচ স্বাগতিক নেপালের সব কয়টি ম্যাচ দশরথের মাঠে অনুষ্ঠিত হবে।