রজার্সের সেঞ্চুরি লড়ছে ইংল্যান্ড
প্রকাশ : ১১ আগস্ট ২০১৩, ২১:২৯
ইংল্যান্ড অ্যাশেজ জয়ের লক্ষ্যে ডারহ্যামে অনুষ্ঠানরত চতুর্থ টেস্টেও লড়াই চালিয়ে যাচ্ছে। গত রাতে টেস্টটির তৃতীয় দিনে চা বিরতির সময় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯১ রানে এগিয়ে ছিল স্বাগতিকরা (১২৩/৩)। সেসময় ক্রীজে অপরাজিত ছিলেন ইয়ান বেল ও কেভিন পিটারসেন। উভয়ের সংগ্রহ ছিল ৩৭ রান করে।
অস্ট্রেলিয়া অবশ্য এর আগে ওপেনার ক্রিস রজার্সের ১১০ রানে প্রথম ইনিংসে টসজয়ী ইংল্যান্ডের চাইতে ৩২ রানে এগিয়ে ছিল। বাহাতি ওপেনারটির এটাই প্রথম টেস্ট সেঞ্চুরি। তবে কাল চা বিরতির আগে বেল ও পিটারসেনের ৭৪ রানের পার্টনারশিপে অস্ট্রেলিয়া কিছুটা প্রতিরোধের মুখে পড়ে।
স্বাগতিক ইংল্যান্ড পাঁচ ম্যাচের এই সিরিজে বর্তমানে ২-০ ব্যবধানে এগিয়ে থাকার পর গত শুক্রবার শুরু হওয়া চতুর্থ টেস্টের উদ্ধোধনী দিনে নয় উইকেটে ২৩৮ রান করে। দ্বিতীয় দিন সকালে দলটি একই সংগ্রহে অলআউট হয়ে গেলে অজিদের শুরুটাও ভাল ছিল না। কিন্তু রজার্সের কল্যানে সফরকারীরা পাচ উইকেটে ২২২ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে। গতকাল লাঞ্চের আগে ২৭০ রানে অলআউট হয়ে যায় মাইকেল ক্লার্কের দল। স্টুয়ার্ট ব্রড পাঁচ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১ম ইনিংস ২৩৮ (আলিস্টার কুক ৫১, জনাথন ট্রট ৪৯; নাথান লিয়ন ৪/৪২, রায়ান হ্যারিস ২/৭০, জ্যাকসন বার্ড ২/৫৮) ও ১১৫/৩।
অস্ট্রেলিয়া ২৭০ (ক্রিস রজার্স ১১০, শেন ওয়াটসন ৬৮, ক্রিস ব্রড ৫/৭১, গ্রায়েম সোয়ান ২/৪৮, জেমস অ্যান্ডারসন ২/৬৫)।