গোলাম হোসেন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. লাকসাম শাখার কর্মকর্তা এ এইচ এম নাজমুল আলম নোমানের পিতা সাধারণ বীমা করপোরেশনের সাবেক উপ-ব্যবস্থাপক বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম হোসেন সোমবার রাত ২টা ৩০ মিনিটে লাকসাম শহরের পশ্চিগাঁওস্থ উনার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ যোহর লাকসাম উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তাকে গার্ড অফ অনার প্রদান করেন। এরপর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজায় পৌর কাউন্সিলর আবদুল আলিম দিদার, মো. শাহ আলমসহ সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।