শোক সংবাদ

ননী গোপাল চৌধুরী

পুরান ঢাকার ইংলিশ রোডের বিশিস্ট লৌহ-ইস্পাত ব্যবসায়ী, মেট্রো ট্রেডার্সের স্বত্বাধিকারি ননী গোপাল চৌধুরী (৯০) ফুসফুসের সমস্যা নিয়ে দীর্ঘদিন রোগ ভোগের পর রবিবার রাতে ল্যাব এইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার পোস্তগোলা মহা শ্মশানে ননী বাবুর শেষকৃত্য সম্পন্ন হয়।