মঠবাড়িয়ায় ঈদ করতে গিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

ঢাকা পলিটেকনিক কলেজের ছাত্র রাব্বি (১৮) পিরোজপুরের মঠবাড়িয়ায় নিজ বাড়িতে বাবা মা ও আত্মীয়-স্বজনদের সাথে ঈদ করতে এসে বাবা মার সাথে রাগ করে আত্মহত্যা করেছে। নিহত রাব্বি উপজেলার নলী জয়নগর গ্রামের টিপু হাওলাদারের পুত্র। পারিবারিক সূত্রে জানা গেছে ঢাকা পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের ছাত্র রাব্বি ঈদ করার উদ্দেশ্যে বাড়িতে আসে। সে বাবা মার অমতে পার্শ্ববর্তী পাথরঘাটা উপজেলার একটি মেয়েকে বিয়ে করতে চায়। ওই বিয়েতে তার পরিবারের লোকজন রাজি না হওয়ায় শনিবার সকালে সে ঘরের পাশে আম গাছের সাথে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন ঝুলন্ত রাব্বিকে উদ্ধার করে মঠবাড়িয়া কুয়েত প্রবাসী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পরে থানা পুলিশ রাব্বির লাশ ময়না তদন্তের জন্য রবিবার সকালে পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করে। মঠবাড়িয়া থানার অফিসার ইন্সপেক্টর আ. রব জানান, এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।