দেশব্যাপী জাকের পার্টির ৭৪টি জামাত
প্রকাশ : ১১ আগস্ট ২০১৩, ২১:৪১
জাকের পার্টি দেশব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে।
সকল জেলা ও বিভাগীয় সদরে শুক্রবার জাকের পার্টির উদ্যোগে ৭৪টি বিশাল ঈদ জামাত সকাল সাড়ে দশটায় একযোগে অনুষ্ঠিত হয়। জামাত শেষে প্রকৃত ইসলামের সুরভী মাখা একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুসল্লিদের উন্নতমানের খাদ্য সহযোগে আপ্যায়ন করা হয়।
একই সাথে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে ঈদের বিশাল জামাত অনুষ্ঠিত হয়। পীরজাদা আলহাজ্ব খাজা মাহ্ফুযুল হক মুজাদ্দেদী ছাহেব এবং জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদেদ্দী ছাহেব এ জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির সার্বিক সুখ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি কামনা করে বিশেষ মুনাজাত করেন পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদেদ্দী ছাহেব। পরবর্তীতে, হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃছিঃআঃ) কেবলাজাত সাহেবের পবিত্র রওজা মুবারক জিয়ারত করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি