আড়াইহাজারের মিনি কক্সবাজার

সামনে মেঘনা নদী। একটু পরেই বিশাল জমিন। এরপর আবার ফেরিঘাট। দেখতে চমত্কার পরিবেশ। তাই এলাকাবাসী নাম দিয়েছে মিনি কক্সবাজার। এ সকলকে কেন্দ্র করে গঠে উঠে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ। ঈদ উপলক্ষে আড়াইহাজার উপজেলার মিনি কক্সবাজারে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় জামাচ্ছে ভ্রমণ পিপাসুরা। ঈদের নামাজের পর পরই শুরু করে মানুষের আসা-যাওয়া। বেলা বাড়ার সাথে সাথে সব বয়সের মানুষ আসতে থাকে ঘাটের দিকে। তবে শিশু, কিশোর ও নারীর সংখ্যা অনেক বেশী। উপজেলার কোথাও কোন পযটন কেন্দ্র না থাকায় এই খানেই ভিড় করছেন সবাই। সরেজমিনে গিয়ে দেখা গেছে, আড়াইহাজার. সোনারগাঁও, রূপগঞ্জ ও নরসিংদীসহ আশেপাশের উপজেলাগুলো থেকে হাজার হাজার দর্শনার্থী এসেছে ঘুরতে। এখানে বেড়াতে আসা আবুল হোসেন বলেন, আমাদের এলাকায় কোন পর্যটন কেন্দ্র না থাকায় সবাই আমারা বিশনন্দীতে এসেছি। উন্মুক্ত পরিবেশ আমাদের আনন্দ দিয়েছে।