সুন্দরবনে পিটিয়ে বনদস্যু হত্যা, ২টি অস্ত্র উদ্ধার
প্রকাশ : ১১ আগস্ট ২০১৩, ২২:০২
সুন্দরবনে জেলে অপহরণের সময় সোহেল পেয়াদা নামে (২২) এক বনদস্যু গণপিটুনিতে নিহত হয়। কোস্টগার্ড দু’টি আগ্নেয়াস্ত্র ও ২৯টি গুলি এবং নিহত সোহেলের লাশ উদ্ধার করেছে।
মংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার লে. কমান্ডার এম. শফিকুল আলম জেলেদের উদ্ধৃতি দিয়ে বেলা পৌনে বারোটায় এই প্রতিবেদককে বলেন, বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে সুন্দরবনের ছোট কটকা খালে জেলেরা মাছ ধরছিল।
এসময় সুন্দরবনের বনদস্যু রুবেল পেয়াদা তার বাহিনী নিয়ে ওই এলাকায় এসে অস্ত্রের মুখে কয়েকজন জেলেকে অপহরণের চেষ্টা করলে ওই খালে মাছ ধরা জেলেরা সংগঠিত হয়ে বনদস্যুদের ধাওয়া করে।
জেলেদের ধাওয়া খেয়ে পালানোর সময় বনদস্যু রুবেল বাহিনীর প্রধান রুবেলের ছোট ভাই সোহেল জেলেদের হাতে ধরা পড়ে। পরে জেলেরা গণপিটুিন দিলে সোহেল ঘটনাস্থলেই মারা যায়।