শিবগঞ্জে বিষাক্ত মদপানে মহিলাসহ ৪ জনের মৃত্যু
প্রকাশ : ১১ আগস্ট ২০১৩, ২২:০৩
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গত বৃহস্পতিবার বিষাক্ত মদপান করে এক মহিলাসহ ৪ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—পরিচ্ছন্ন কর্মী চাঁনতারা, তার স্বামী সুধীর, সফিকুল ইসলাম ও মোসারফ হোসেন। এছাড়া দুখু ও দিলীপ নামে অসুস্থ দু’জন চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
শিবগঞ্জ থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বেশ কয়েকজন মদপান করেন। বিষাক্ত মদপানে সকলের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।