আত্রাইয়ে নিষিদ্ধ দলের লিফলেট আতঙ্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০১৩, ২২:০৪
নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল সংগ্রামী পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ( এমএল) এর পক্ষ থেকে আত্রাইয়ের বিভিন্ন অঞ্চলে লিফলেট বিতরণ করা হয়েছে। ফলে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গত ৭ আগষ্ট দিবাগত রাতে গোপনে বিতরণকৃত লিফলেটে ঘুষখোর, দুর্নীতিবাজ ও অন্যায়কারীদেরকে ভালো হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। যারা সাধারণ মানুষের উপর অন্যায়-অত্যাচার করে তাদের উপর এ্যাকশন নেয়া হবে বলেও লিফলেটে বলা হয়েছে। এ ব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান বলেন, ‘বিষয়টি তদন্ত করা হচ্ছে।’