বরিশালে পটকা বিস্ফোরণে ১২ শিশু আহত
প্রকাশ : ১১ আগস্ট ২০১৩, ২২:২০
জেলার বিভিন্ন স্থানে ঈদের আগের রাতে ও ঈদের দিন পটকা বিস্ফোরণে আহত হয়েছে ১২ জন শিশু। আহত শিশুদের শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। আহতরা হচ্ছে, ছামিউল ইসলাম, মোস্তাফিজুর, নলছিটির নাজমুল, ইসমাইল, রাজিব, রাকিব, বায়োজিদ, দলিল আহম্মেদ, কামরুল, উজ্জল, শফিকুল ইসলাম ও বরগুনার রাজিব।