মুন্সিগঞ্জে দরিদ্র মানুষের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস গত বৃহস্পতিবার মুন্সিগঞ্জ শহরের দরিদ্র নারী-পুরুষের মধ্যে ৬ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। এ সময় জেলা আওয়ামী লীগ নেতা ও সদর উপজেলা চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।