শোক সংবাদ
প্রকাশ : ১১ আগস্ট ২০১৩, ২২:২১
ফজলুর রহমান
গণপূর্ত অধিদপ্তরের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ফজলুর রহমান (৬৭) গত মঙ্গলবার ভোর রাতে মনিপুরীপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা, ২ ছেলেসহ অসংখ্য বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
মো. রোকনউদ্দিন
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন কসবা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির অফিস পিয়ন মো. রোকনউদ্দিন (৫০) গত বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।
নূরজাহান বেগম
দৈনিক সমকালের মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজুর মাওই ও উপজেলার ফুলঝুড়ি গ্রামের সমাজসেবক মরহুম চানমিয়া ফকিরের স্ত্রী নূরজাহান বেগম (৯০) দীর্ঘদিন দুরারোগ্য রোগে ভোগার পর গত বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৭ মেয়ে রেখে গেছেন।