৪৮ ঘন্টার হরতাল সফল করুন

জামায়াতে ইসলামী আগামীকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে দেশব্যাপী ৪৮ ঘন্টার হরতাল কর্মসূচি সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। গতকাল রবিবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এ আহ্বান জানান। তিনি বলেন, আমরা ঈদের আগেই দলের শীর্ষ নেতাদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম। কিন্তু সরকার সাড়া না দিয়ে গ্রেফতার, নির্যাতন অব্যাহত রেখে জামায়াত-শিবিরকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জনগণ এ ষড়যন্ত্র কখনো বাস্তবায়ন করতে দিবে না। তিনি অধিকারের সেক্রেটারি ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদিলুর রহমানকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। -প্রেস বিজ্ঞপ্তি