গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

একসাথে একাধিক বস্তু শূণ্যে ছোড়া ও লুফে নেওয়ার কসরতকেই কেতাবী ভাষায় বলা হয় জাগলিং। আর কমপক্ষে তিনটি বস্তু নিয়ে জাগলিং করার ক্ষেত্রেই অনন্য এক রেকর্ড নিজের করে রেখেছেন জার্মানির মার্কাস জাস্ট। অন্য আর দশজনের করা জাগলিং এর সাথে মার্কাসের জাগলিংয়ের পার্থক্য হলো আর সবার মতো শূন্যে বল ছুড়ে নয়, বরং পানির নিচে বলগুলোকে ভাসিয়ে ভাসিয়ে সবচেয়ে বেশি সময় জাগলিং করেছেন তিনি। আর একটানা ১ ঘণ্টা ৪০ মিনিট অক্সিজেনের সাহায্যে পানির নিচে জাগলিং চালানোর এই রেকর্ডটি হয় জার্মানিরই ঐতিহাসিক শহর ন্যুরেমবার্গে।