মানিকজোড়
প্রকাশ : ১২ আগস্ট ২০১৩, ১৭:৫১
ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হব ‘মানিকজোড়’। এর কাহিনীতে দেখা যাবে—সহজ-সরল দুই ভাই আলাল ও দুলাল। ঢাকার এক অভিজাত এলাকায় বিখ্যাত লেখক জয়নুল আহমেদের বাসার সামনে দিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে। একসময় সুযোগ বুঝে বাড়ির ভিতরে প্রবেশ করে পিস্তল ঠেকিয়ে কাজের মেয়েকে জিম্মি করে ফেলে। উদ্দেশ্য ডাকাতি করা। ক্রমেই তাদের আচরণ পরিবর্তন হতে থাকে, ঘটতে থাকে নানা মজার ঘটনা। কাজের মেয়ের সাথে তাদের সখ্যতা গড়ে ওঠে। গল্পের ছলে তারা জানতে পারে লেখকের একাকী জীবন। কাজের মেয়ে ছাড়া আর কেউ নেই লেখকের সংসারে। লেখক তখনও বাসায় আসেননি। তাই তারা অপেক্ষা করতে থাকে। কারণ লেখক ব্যাংক থেকে বিশ লক্ষ টাকা তুলে বাসায় ফিরবে।